বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ এএম
অনলাইন সংস্করণ

যশোরে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিল জনতা

গ্রেপ্তার মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ। ছবি : কালবেলা
গ্রেপ্তার মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মনিরামপুর পৌর এলাকার গাংড়া গ্রামের মৃত অসিত দেবনাথের ছেলে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ গ্রাম গাংড়া থেকে গ্রেপ্তার হন রমেশ দেবনাথ।

জানা যায়, ৫ আগস্ট দেশের পট-পরিবর্তনের পর থেকেই রমেশ দেবনাথ আত্মগোপনে ছিলেন। আটকের দিন দুপুরে বাড়ির পাশে গাংড়ার বিলে অবস্থান করছিলেন তিনি। স্থানীয়রা রমেশকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমেশকে গ্রেপ্তারের পর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রমেশের বড় ভাই পরেশ দেবনাথ দাবি করেন, বোরো মৌসুমে ধান আবাদে বাড়ির পাশে মাঠে বীজতলা তৈরির কাজ করছিল রমেশ। তাদের গভীর নলকূপ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার দিন প্রতিপক্ষ রমেশকে বেধড়ক মারধর করে পুলিশে দেয়। রমেশকে বাঁচাতে এগিয়ে এলে ছোট বোন মুক্তি দেবনাথকেও মারধর করা হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে মারধর করা এক রোগীকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ নিয়ে যায়।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথকে আটক করা হয়। পুরোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X