বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ

টাঙ্গাইলের সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চারাবাড়ি এলাকায় সড়ক ধসে ধলেশ্বরী নদীতে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ছবি : কালবেলা
টাঙ্গাইলের সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চারাবাড়ি এলাকায় সড়ক ধসে ধলেশ্বরী নদীতে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ছবি : কালবেলা

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চারাবাড়িতে ওই অবস্থার সৃষ্টি হয়েছে।

এতে ইউনিয়নের বাসিন্দারা যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ধলেশ্বরী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর পাশের সড়ক ধসে গেছে। এ সেতু দিয়ে হুগডা, কাকুয়া, মাহমুদনগর, পোড়াবাড়ি ও কাতুলীসহ পাশের সিরাজগঞ্জ জেলার মানুষও চলাচল করেন।

শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কও এটি। এ সেতুর পাশে স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদীর পানি বাড়লে বা বৃষ্টি হলে সড়কের মাটি ধসে পড়ে।

এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মক্ষেত্রে নিয়মিত যাতায়াতকারীরা।

এ বিষয় কাতুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রতি বছরই শুকনো মৌসুমে সেতুর পাশ থেকে মাটি কাটা হয়। এ কারণে টানা বৃষ্টিতে নদীর পানি বাড়লে সেতুর আশপাশের সড়ক ভেঙে যায়। সেতু দিয়ে যেসব যানবাহন চলাচল করত সেসব আজ সকাল থেকে বন্ধ হয়ে গেছে।’

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আজ (১২ আগস্ট) বিকেলে আমরা পরিদর্শনে যাব। এরপর কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠানো হবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১০

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১১

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১২

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৩

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৪

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৫

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৬

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৭

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৮

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৯

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

২০
X