কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অসীম উকিল ও অপু উকিলের বিরুদ্ধে মামলা

বাঁ থেকে অসীম উকিল ও অপু উকিল। ছবি : সংগৃহীত
বাঁ থেকে অসীম উকিল ও অপু উকিল। ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

তারা ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনসহ মোট ১৭৩ জনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলাটি করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মন্তাজ উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

অসীম উকিল আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং অপু উকিল বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন, গত ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি উপজেলার গড়াডোবা ইউনিয়নে বাদীর বসতবাড়িতে ১নং ও ২নং আসামির হুকুমে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা ত্রাসের সৃষ্টি করে নগদ টাকাসহ দোকান ঘরের বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান কালবেলাকে বলেন, বাদী মন্তাজ উদ্দিনের লিখিত এজাহারের প্রেক্ষিতে সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪-৫ ধারা মোতাবেক মামলা করা হয়েছে। এ মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করে আজ বিকেলে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

১০

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১১

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১২

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১৩

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১৪

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৫

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৬

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৯

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X