দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী

শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও গাছ তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও গাছ তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা

রাজশাহী দূর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচিতে পুরস্কার পেয়েছেন ১২ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে বই ও গাছ উপহার দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ফলজ গাছ উপহার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন, বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলেন। উপহারের বইগুলো অত্যন্ত চমৎকার। বইগুলো তোমরা পড়বে এখানে শেখার অনেক কিছুই আছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বইকে সঙ্গী করো, এটি তোমাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। গাছগুলো রোপণ করবে যা তোমাদের অক্সিজেন, ছায়া, ফল দিবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১০

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১১

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১২

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৩

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৪

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৫

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৬

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৭

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৮

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৯

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

২০
X