শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১৩০ দিন পর চালু হলো শেরপুর জেলা কারাগার

শেরপুর জেলা কারাগার। ছবি : সংগৃহীত
শেরপুর জেলা কারাগার। ছবি : সংগৃহীত

বন্ধ থাকা শেরপুর জেলা কারাগার অবশেষে ১৩০ দিন পর চালু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত মোট ১৩ জন হাজতি নিয়ে নতুন করে শুরু হয় জেলখানার কার্যক্রম।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার জুবাইর হোসেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন বিকেলে দুর্বৃত্তরা হামলা চালায় শেরপুর জেলা কারাগারে। সেসময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করলে কারাগার থেকে পালিয়ে যায় ৫১৮ জন বন্দি। এরপর থেকেই বন্ধ হয়ে যায় কারাগার।

পরে আসামিদের পার্শ্ববর্তী জামালপুর জেলা কারাগারে বন্দি রাখা হয়। সেই ঘটনার চার মাসের বেশি সময় লাগলো নির্মাণকাজের।

স্থানীয়রা বলছেন, একটা জেলায় জেলখানা নাই। কারও গ্রেপ্তারের আশঙ্কাও নেই। এতদিন একটি আতঙ্কের এক জনপদ ছিল শেরপুর। আলোচিত এবং দুর্ধর্ষ কোনো ঘটনা না থাকলে নেই কোনো গ্রেপ্তার। ফলে চিহ্নিত মাদককারবারি, হত্যাসহ ভয়ংকর অপরাধীরা অবাধে চোখের সামনে ঘুরে বেড়াতো এত দিন। এমনকি ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে হত্যার চাঞ্চল্যকর মামলার আসামিরাও অনেকেই প্রকাশ্যে ছিল। এখন তাদের আতঙ্ক কমবে।

এ ব্যাপারে শেরপুরের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম কালবেলাকে বলেন, আমাদের অফিসের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি এখনো। তবুও আমরা অফিসে বসে কাজ শুরু করেছি। আজ থেকে আদালতের মাধ্যমে পাঠানো বন্দিদের গ্রহণ শুরু করা হয়েছে। তবে বড় পরিসরে বন্দি রাখা এ মুহূর্তে কঠিন। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সক্ষমতায় ফিরব আমরা। এ ছাড়াও আমাদের বেশকিছু কয়েদি ও হাজতি পার্শ্ববর্তী জামালপুর জেলা কারাগারে রয়েছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শেরপুরে স্থানান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X