কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বৈরাচার শাসক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন কাদের সিদ্দিকী’

বাঁ থেকে- বঙ্গবীর কাদের সিদ্দিকী ও বিএনপির লোগো। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- বঙ্গবীর কাদের সিদ্দিকী ও বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে দেওয়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্যের লিখিত প্রতিবাদে জেলা বিএনপি জানিয়েছে, স্বৈরাচার শাসক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন কাদের সিদ্দিকী।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের লিখিত প্রতিবাদে এ কথা জানানো হয়।

প্রতিবাদে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বেশ কিছুদিন ধরে বিএনপির নামে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান ও প্রচার করে পরাজিত স্বৈরাচার শাসক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে আসছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একই উদ্দেশ্যে বিগত ৭ ডিসেম্বর কাদের সিদ্দিকী তার বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বিএনপির নামে মিথ্যা বানোয়াট ও হিংসাত্মক মন্তব্য করেছেন।

এর প্রতিবাদে বিএনপি সখিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকীর নির্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সন্ত্রাসী বাহিনী বিএনপির নেতাকর্মীর ওপর অতর্কিত আক্রমণ করে। এতে ছাত্রদল কর্মী নাঈম শিকদারসহ বহু নেতাকর্মীদের মারাত্মক আহত হয়েছে।

এর প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপি তার মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তকর বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত বর্ধিত সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আগে আওয়ামী লীগ চাঁদা নিত। এখন বিএনপি চাঁদা নেয়।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করা- এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ার পরই রাতে উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠন মিলে সখিপুর পৌর শহরের প্রাণকেন্দ্র তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে তাৎক্ষণিক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু প্রতিবাদ জানান। সেই প্রতিবাদে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ভারতের দালাল ও শেখ হাসিনার প্রেতাত্মা উল্লেখ করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X