শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ১৪

সুন্দরবনের নদী-খালে কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগে রোববার গ্রেপ্তার ১৪ জন। ছবি: কালবেলা
সুন্দরবনের নদী-খালে কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগে রোববার গ্রেপ্তার ১৪ জন। ছবি: কালবেলা

সুন্দরবনের নদী-খালে কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগে পাঁচ নৌকাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

রোববার (১৩ আগস্ট) ভোরে পশ্চিম সুন্দরবন খুলনা রেঞ্জের বানিয়াখালী স্টেশনের ভাগ্নেকাটি ভারানী খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের তথ্য মতে, সুন্দরবনের মরজাত নদীর সংযোগ স্থান থেকে নৌকা, চরপাটা জাল ও পাঁচ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।

বানিয়াখালী বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে এ অভিযান হয়।

গ্রেপ্তার ১৪ জন হলেন- কয়রা উপজেলার কুমার খালী গ্রামের মো. রবিউল (৩৬), বেজপাড়া গ্রামের মোহাব্বত আলী সরদার (৫০), খেওনা গ্রামের মুহিদুল গাজী (৪৮), পাটনীখালী গ্রামের সোবহান মোল্যা (৩৬), পাটনিখালী গ্রামের সাহেব আলী (২৩), ফতেকাটি গ্রামের তোফাজ্জেল (৪০), ভান্ডারপোল গ্রামের মোস্তফা শেখ (৫০), ভান্ডারপোল গ্রামের আমির আলী হাজী (৬৫), দক্ষিণ খেওনা গ্রামের কুরবান আলী (৬০), দক্ষিণ খেওনা গ্রামের সবুর সানা (৬৬), চান্নিরচক গ্রামের জসিম সরদার (৬৮), পাটনিখালী গ্রামের হাফিজুল (৪৮), চান্নিরচক গ্রামের শাহাদাত গাজী (৩৫) ও পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মঞ্জুরুল ইসলাম (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াখালি বন বিভাগের কর্মকর্তা সাঈদ কালবেলাকে বলেন, ‘সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে নিয়মিত অভিযানকালে দূর থেকে ভাগ্নিকাঠি ভাড়ানি খালে একটি নৌকায় কয়েকজনকে প্রবেশ করতে দেখি। তাদের নৌকার কাছে পৌঁছে সুন্দরবনে প্রবেশের কারণ জানতে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা ভেতরে আরও নৌকা রাখার খবর জানান। পরে অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করা হয়।’

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাদের কয়রা উপজেলা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X