কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ঘিরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

সংঘর্ষে নিহত হৃদয়। ছবি : সংগৃহীত
সংঘর্ষে নিহত হৃদয়। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটে কনসার্ট ও ডিজে পার্টির আয়োজন ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা বউবাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশনসংলগ্ন খেলার মাঠে দুই গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। পাশাপাশি স্থানে দুটি আয়োজন হওয়ায় উভয় গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সদস্যরা।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান। এ সময় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও র‌্যাব-১১ ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত হৃদয়ের বন্ধু সাব্বির জানান, ২০২৫ খ্রিস্টীয় বছরকে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইটে কয়েক বন্ধু মিলে কনসার্টের আয়োজন করে। পূর্বশত্রুতার জের ধরে রাত সাড়ে ১২টার দিকে একই এলাকার সাত-আটজন যুবক এসে তাদের মারধর শুরু করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অচিরেই দোষীদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১০

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১১

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১২

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৩

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৪

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৫

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৬

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৭

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৮

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৯

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

২০
X