মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম সারাবেলা
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৪:৩৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ

ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া

চট্টগ্রামের ম্যাপ।
চট্টগ্রামের ম্যাপ।

বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে নগরের চট্টগ্রাম কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ধাওয়া-পাল্টাধাওয়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ এবং বিএনপি ছাত্রদলের একটি অংশ।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ায় ছাত্রদলের একটি মিছিলে ধাওয়া দিয়েছিল ছোট ভাইয়েরা। তেমন কিছু হয়নি, কেউ আহতও হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ক্যাম্পাসে আছি।

তবে এর রেশ ধরে চকবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কাজীর দেউড়ি এলাকায় লাঠি-সোটা-বাঁশ, স্টাম্প দিয়ে একটি সরকারি অফিসের গেটে ভাঙচুরের চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। চকবাজার ছাত্রলীগের ধাওয়া খেয়ে কাজীর দেউড়ি চত্বর দিয়ে মিছিলটি যাওয়ার সময় বিএনপি-ছাত্রদলের একটি অংশ ভাঙচুর চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X