বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কলাক্ষেতে পড়ে ছিল আবরারের মরদেহ

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

দিনাজপুরের বীরগঞ্জে মোস্তফা আবরার রাগিব নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী মাঝাপাড়া হুমায়ুনের বাড়ি সংলগ্ন আলহাজ আইন উদ্দিনের একটি কলাক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

রাগিব একই গ্রামের মো. হাসান আলীর ছেলে।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খেলতে বের হয় আবার রাগিব। পরে দুপুরে একই এলাকার মালেকা বেগম নামের এক বৃদ্ধা আইন উদ্দিনের কলাবাগান দিয়ে আসার পথে শিশুটিকে কাদা মাখা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে এলাকার লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X