চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে নিয়ে মেঘনায় ঝাঁপ মায়ের, অতঃপর...

ভোলার চরফ্যাশনে শিশু সন্তান নিয়ে মেঘনায় ঝাঁপ দেওয়া সেই মা। ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাশনে শিশু সন্তান নিয়ে মেঘনায় ঝাঁপ দেওয়া সেই মা। ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে দেড়বছর বয়সী শিশু সন্তান নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে মা-ছেলের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। চরফ্যাশন থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু ইসমাইল উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

স্বজনরা জানান, নিহত শিশুর বাবা আবদুর রহিম ও তার মা মাইমুনার সঙ্গে বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার (১৮ জানুয়ারি) রাতে মোবাইল নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রোববার সকালে ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে মাইমুনা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার চেষ্টা করা মাইমুনার মা তাছনুর জানান, চার বছর আগে আবদুর রহিমের সঙ্গে পারিবারিকভাবে তার মেয়ের বিয়ে হয়। প্রথম সন্তান জন্মের পরপরই রহিম ও তার পরিবারের সদস্যরা আমার মেয়েকে মানসিক নির্যাতন শুরু করেন। দুপুরে মেয়ের জামাই আমাকে ফোনে জানতে চান, মাইমুনা আমার বাড়িতে আসছে কি না? পরে খবর পান, মেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছে।

স্বামী রহিম বলেন, ‘ঝগড়ার কারণে আমার স্ত্রী এমন কাজ করবে, তা ভাবতে পারিনি।’

চরফ্যাশন থানার এসআই মো. হেলাল উদ্দিন জানান, ‘নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ করেনি। তাই বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X