চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ছবি : কালবেলা
চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ছবি : কালবেলা

পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে বোর্ড কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রতারণাপূর্বক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আকতার, সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান ও নারায়ন চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ।

জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন শিক্ষা বোর্ডের তৎকালীন সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ। এ পরীক্ষায় নক্ষত্র জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এ সময় নক্ষত্রের ফলাফল নিয়ে অভিযোগ উঠে। বিষয়টি থানা ও আদালত পর্যন্ত গড়ায়। ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।

নানা নাটকীয়তার পর তদন্তে ফল জালিয়াতির অভিযোগ প্রমাণ হওয়ায় গত বছরের ১৫ সেপ্টেম্বর তাকে (নারায়ন চন্দ্র নাথ) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ফৌজদারি মামলার নির্দেশ দেয় মন্ত্রণালয়। একই সঙ্গে ছেলের ফলাফল বাতিল করে জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। পরে সেই নির্দেশনার এক সপ্তাহের মাথায় গত ২৩ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় নারায়ন চন্দ্র নাথকে। তারও এক মাস পর গত বছরের ২৪ অক্টোবর ছেলের ফলও বাতিল করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফল পরস্পর যোগসাজশে প্রতারণা করে জালিয়াতির অভিযোগে সাবেক সচিব ও চেয়ারম্যানসহ চারজনের নামে মামলা করেছে বোর্ড কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার ফলাফল পরস্পর যোগসাজশে প্রতারণাপূর্বক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১২

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৩

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৪

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৫

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৬

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৭

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৯

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

২০
X