বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলার অভিযোগ

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

বরিশালের গৌরনদীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিলে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে।

অন্যদিকে আওয়ামী লীগ বলছে, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের চার-পাঁচজনকে পিটিয়ে আহত করেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার তালুকদার অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল বুধবার বিকেলে খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম সমরসিংহ গ্রামের আল-নূর জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়। আসর নামাজের পর অনুষ্ঠান শুরু করা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়। এ সময় ছাত্রদল নেতা রাতুল মুন্সীকে কুপিয়ে জখম এবং সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা সাইদুলকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়।’

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘হামলার পর আওয়ামী লীগের পক্ষে বিএনপির ১৫ জনের নামে মামলা করা হয়। ঘটনার সময় আমি না থাকলেও আমিসহ পরিবারের তিনজনের নামে মামলা করা হয়েছে।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর বলেন, ‘শোক দিবসের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় বিএনপির লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে আওয়ামী লীগের চার-পাঁচজন আহত হন। এ ঘটনায় বুধবার রাতেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল বেপারী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।’

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X