বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বড়াইগ্রাম পৌরসভার ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

বড়াইগ্রামে ০২৩-২৪ অর্থবছরের বাজেট সভায় বক্তব্য রাখছেন মাজেদুল বারী নয়ন
বড়াইগ্রামে ০২৩-২৪ অর্থবছরের বাজেট সভায় বক্তব্য রাখছেন মাজেদুল বারী নয়ন

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৩-২৪ অর্থবছরে ৩০ কোটি ৪ লাখ ৮৩ হাজার ৬৫৭ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। আজ বুধবার সকালে পৌর মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে ৪ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা আয় ও ৪ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৬৩২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ২৫ কোটি ২০ লাখ ৬৪ হাজার ১৩০ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ২২ লাখ ৭৪ হাজার ৮৯৫ টাকা।

সভায় উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার ও সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা মান্নান, রফিকুল বারী রফিক ও আব্দুল বারেক, সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, প্যানেল মেয়র ফজলুল হক ফজের ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন। বাজেটে স্মার্ট, গ্রিন ও ক্লিন পৌরসভা গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে পৌরসভার বিভিন্ন সেবা অনলাইনভিত্তিক করা, বৃক্ষরোপণ ও মশক নিধন, সড়ক বাতি সম্প্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X