চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১০:১৪ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গেম ইজ ওভার, বাড়ি চলে যান: আমীর খসরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সঙ্গে কেউ নেই। দেশেও নেই, বিদেশেও নেই। ‘গেম ইজ ওভার’বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি মোড়ে প্রথম বিভাগীয় ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে’প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি যৌথভাবে আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশকে কেন্দ্র করে পোস্টার আর ব্যানারে ছেয়ে যায় সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকা। ব্যানারে খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য দাবি-দাওয়া তুলে ধরেন নেতাকর্মীরা।

তিনি বলেন, বিএনপির নির্ভরশীলতা দেশের জনগণ। লক্ষকোটি জনগণ রাস্তায় নেমেছে সরকারকে বিদায় করার জন্য। কিছু সরকারি কর্মকর্তা ও অস্ত্রধারী আওয়ামী জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে দাঁড়াতে পারবে না। সুতরাং গেম ওভার। বাংলায় বলে ‘খেলা শেষ’। ওরা তো খেলতে বলছে। আমি বলছি খেলা শেষ। বাড়ি চলে যান। স্কোর শূন্য। ডিভিশন ওয়ানের সঙ্গে কি তৃতীয় ডিভিশনের খেলা হয়? বিএনপি এ ডিভিশন আর আওয়ামী লীগ তৃতীয় ডিভিশন। এদের সঙ্গে কি খেলা হবে? খেলা শেষ।

তিনি আরও বলেন, আগামী দিনগুলো হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের। কিছু লোক চুরির একটা ভাগ পাওয়ার জন্য ঘুরঘুর করছে। জনগণ কিন্তু আপনাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গণতন্ত্রের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে সেই রাজনীতিবিদ, পুলিশ, র্যাব বা বিচারপতি হোক যারাই অবিচার করছে সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমীর খসরু বলেন, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না। ভোট যদি দিতে হয় শেখ হাসিনাকে বিদায় করতে হবে। তার সঙ্গে যারা গুম, খুন, মিথ্যা মামলা গায়েবি মামলা দিয়েছে তাদেরও বিদায় করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, গায়েবি মামলা দিয়ে ভোট চুরির প্রকল্পের অংশ হিসেবে আটকে রেখেছে।

খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে আমীর খসরু বলেন, তিনি যে জেলের মধ্যে দিনযাপন করছেন, এর প্রত্যেকটা মাসের জন্য হিসাব দিতে হবে। প্রত্যেকটা দিনের জন্য হিসাব দিতে হবে, প্রত্যেকটা ঘণ্টার জন্য হিসাব দিতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না এবং খালেদা জিয়াকে জেলে নেওয়ার পেছনে যারা ছিল, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১০

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১১

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১২

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৩

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৪

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৫

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৮

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৯

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

২০
X