পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

রংপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিহত দুজন। ছবি : সংগৃহীত
নিহত দুজন। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের গীরগঞ্জ জামতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি ম‌নিরুজ্জামান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা পানেয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মোজা‌হিদ মিয়া (১৮) ও পীরগঞ্জ পৌরসভার মৃত. কুদ্দুস মিয়ার ছেলে আনিছুর রহমান রানু (৩২)।

আহতরা হলেন, উপজেলার পাঁচগাছী ইউপির কদমতলী বাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে রা‌কিবুল ইসলাম বাবু (১৮) ও পৌরসভার ওসমানুর গ্রামের মৃত. হুজুর আলীর ছেলে রেজাউল মিয়া (৪২)।

পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ‌্যায় ঢাকা-রংপুর মহাসড়কের জামতলার গর্ন্ধকপুর প্লাজার সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হয়।

বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি ম‌নিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। বা‌কি আহতদের চি‌কিৎসার জন‌্য রংপু‌রে পাঠানো হয়েছে। এ ব‌্যাপারে সড়ক প‌রিবহন আইন অনুযায়ী ম‌ামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

ইরানের ‘বিকল্প অস্ত্র’ বাব আল-মান্দেব প্রণালি: মেদভেদেভ 

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

হাউজিংয়ের এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই, ভিডিও ভাইরাল

পুরান ঢাকায় নকল রেফ্রিজারেন্ট গ্যাসের কারবার, ১৩ সিলিন্ডার জব্দ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ 

প্রাণহানি ৩ হাজার  / এখনো নিখোঁজ বহু মানুষ, উদ্ধার অভিযানের ইতি টানছে ভেনেজুয়েলা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / অষ্টম শ্রেণি পাসে এসএসএফে চাকরির সুযোগ, আজই শেষ দিন

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১১

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

১২

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

১৩

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

১৪

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

১৫

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

১৬

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

১৭

বনের হাতি কেন লোকালয়ে

১৮

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১৯

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

২০
X