তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

মাথা গোঁজার ঠাঁই পেলেন তাঁবুতে থাকা সেই বাদশা 

নতুন ঘর পেয়ে মুখে হাসি ফুটেছে গৃহহীন বাদশা মিয়ার। ছবি : কালবেলা
নতুন ঘর পেয়ে মুখে হাসি ফুটেছে গৃহহীন বাদশা মিয়ার। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর নতুন ঘর পেয়েছে বন্যায় ভিটেমাটি হারিয়ে তাঁবুর নিচে আশ্রয় নেওয়া সেই বাদশা মিয়া। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন তরুণ সংঘের পক্ষ থেকে গৃহহীন বাদশা মিয়াকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। নতুন ঘর পেয়ে বাদশা মিয়া ও তার পরিবারের মুখে হাসি ফুটেছে।

বাদশা মিয়া (৩৯) কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া পশ্চিম পাড়ের মৃত আবদুল মতিনের ছেলে।

গত শুক্রবার উদয়ন তরুণ সংঘের পক্ষ থেকে নতুন ঘর বুঝিয়ে দেওয়া হলেও আগামী শুক্রবার থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে নতুন ঘরে উঠবেন বলে জানিয়েছেন বাদশা মিয়া।

গত বছরের আগস্ট মাসে কয়েক দিনের টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কবলে গোমতী নদীতে ভিটেমাটি হারিয়ে পাঁচ মাস ধরে একজনের পরিত্যক্ত পাকাভিটায় বাঁশ ও ত্রিপল (তেরপাল) দিয়ে তাঁবু টানিয়ে এর নিচে বসবাস করছিল বাদশা মিয়ার পরিবার। ছিপ-বড়শি দিয়ে মাছ ধরে তা বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে কোনোভাবে মানবেতর জীবনযাপন করছিল ওই পরিবারটি।

বাদশা মিয়ার মানবেতর জীবনযাপনের সংবাদ ৬ ও ৭ জানুয়ারি কালবেলার ডিজিটাল, অনলাইন ও প্রিন্ট ভার্সনে প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনসহ সচেতন মহলে বাদশা মিয়ার দুর্দশার কথা দৃষ্টিগোচর হয়। তারপর বাদশা মিয়ার জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন তরুণ সংঘ।

বাদশা মিয়া বলেন, নদীতে আমার ১৫ শতক জায়গাসহ ঘরবাড়ি হারিয়ে আরেকজনের পরিত্যক্ত ভিটায় পাঁচ মাস যাবত তাঁবু টানিয়ে বসবাস করতাম। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে শীতকালে তাঁবুর নিচে থাকতে খুব কষ্ট হচ্ছিল। সাংবাদিক তাসীন তিহামী আমার বিষয়টি নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন তরুণ সংঘের বশির আহমেদ ভাই দেখতে আসে। এরপর মিস্ত্রিসহ টিন, কাঠ ও খুঁটি নিয়ে এসে ঘর নির্মাণ করে দিয়েছে। কখনো ভাবিনি আমার থাকার জন্য নতুন ঘর হবে। এখন শীত বা বর্ষায় আর কষ্ট করতে হবে না। নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি। ঘর পেয়ে তিনি সাংবাদিক ও উদয়ন তরুণ সংঘের স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন তরুণ সংঘের প্রতিষ্ঠাতা বশির আহমেদ বলেন, কালবেলায় প্রকাশিত খবরের মাধ্যমে বাদশা ভাইয়ের মানবেতর জীবনযাপন দেখে নতুন ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেই। আরেক ভাই থাকার জায়গা দিয়েছে, সেখানে আমরা উদয়ন তরুণ সংঘের পক্ষ থেকে লক্ষাধিক টাকা খরচ করে নতুন ঘর তুলে দিয়েছি। আমাদের সংগঠনের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১০

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১২

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৩

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৫

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৬

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৭

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

২০
X