সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’

পঞ্চগড়ে দেয়ালে জয় বাংলা স্লোগান। ছবি : কালবেলা
পঞ্চগড়ে দেয়ালে জয় বাংলা স্লোগান। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগানসহ বিভিন্ন লেখা দেখা গেছে। তবে কারা এসব লিখেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এ লেখা সাধারণ মানুষের নজরে আসে।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার শহীদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন উপজেলা পরিষদ চত্বর, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের দেয়ালে লাল, কালো ও নীল রঙের কালি দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় শেখ হাসিনা’ এবং ‘শেখ হাসিনা তুমি আস্থা’ এমন স্লোগান লেখা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেবীগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর তাদের কোনো প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে, হঠাৎ এই দেয়াল লিখনের মাধ্যমে তাদের সক্রিয়তার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে শুক্রবার দুপুর ১টায় দেবীগঞ্জের বিভিন্ন দেয়ালে লেখা এসব স্লোগানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। তবে, এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলশ্রুতিতে রাতের আঁধারে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লিখছে। তবে উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সজাগ রয়েছে।

এদিকে, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ৫ আগস্টের পর শুধু দেবীগঞ্জ নয়, পুরো পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এসব স্লোগান দেখা গেলেও প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই। প্রশাসনের প্রতি আহ্বান, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এসব অপতৎপরতা রুখে দিতে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বদা প্রস্তুত রয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১০

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১১

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১২

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৪

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৫

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৬

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৭

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৮

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৯

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

২০
X