চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব পরিবারকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থান দেবে না’ 

নোয়াখালীর চাটখিলে আলোচনা সভায় বক্তব্য দেন মামুনুর রশিদ মামুন। ছবি : কালবেলা
নোয়াখালীর চাটখিলে আলোচনা সভায় বক্তব্য দেন মামুনুর রশিদ মামুন। ছবি : কালবেলা

হাসিনা তথা মুজিব পরিবারকে বাংলাদেশের মানুষ আর কখনো রাজনীতিতে স্থান দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিলে হাটপুকুরিয়া-ঘাটলবাগ ইউনিয়নের আমানত শাহ জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুর রশিদ মামুন বলেন, ৫ আগস্ট ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিবাদী হাসিনাকে উৎখাত করেছিল। হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের কবর রচনা করে। তার মন্ত্রিপরিষদ, তার এমপি ও গুণ্ডাদের নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। আমরা তাকে তাড়িয়ে দিই নাই। হাসিনা নিজে তার অন্যায় অত্যাচার বুঝতে পেরে পালিয়েছে। শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করা ছাড়া বিএনপি ঘরে ফিরবে না।

তিনি বলেন, আমরা একটি আধুনিক বাংলাদেশ চাই। আমরা একটি সাম্যের বাংলাদেশ চাই। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও বেগম খালেদা জিয়া। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে সহযোগিতা করতে হবে।

চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ হারিছ।

চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- সৌদি আরব শাখা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মো. নূরনবী, এম এম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X