চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিবের পরিবারকে আমরা বুঝতে ভুল করেছি’

চাটখিলে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মামুনুর রশিদ মামুন। ছবি : কালবেলা
চাটখিলে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মামুনুর রশিদ মামুন। ছবি : কালবেলা

শেখ মুজিবের পরিবারকে আমরা বুঝতে ভুল করেছি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিল পাঁচগাও ইউনিয়ন পরিষদ বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুর রশিদ মামুন বলেন, শেখ হাসিনা, শেখ হাসিনার সন্তান জয়, তার মেয়ে পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার ছেলে ববি, ববির বোন টিউলিপ এবং তাদের নাতি-পুতি জ্ঞাতি-গোষ্ঠী যা ছিল; বাংলাদেশে এদের কোনো ঠিকানা নেই।

তিনি বলেন, বাংলাদেশে শেখ মুজিবের মেয়ে নাতিপুতির কোনো ঠিকানা নেই। তাহলে এরা কীভাবে বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক-রাজনৈতিক মুক্তির পক্ষে থাকবে? এখানেই আমাদের জাতির ব্যর্থতা। আমরা শেখ মুজিবের পরিবারকে বুঝতে ভুল করেছি। শেখ মুজিবের পরিবারের বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই। তাদের ঠিকানা হচ্ছে বিদেশে।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে তাদের প্রভু রাষ্ট্র। তারা বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক-অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে ভারতের প্রদেশে পরিণত করেছে। শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে লুটপাট করেছে। তিনি লাখ লাখ, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন।

মামুন বলেন, পঁচাত্তরের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে তথা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা কয়েক দিনের মাথায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করেছে। যে হত্যার সঙ্গে সরাসরি শেখ হাসিনা এবং তার আরেক দোসর এরশাদ জড়িত ছিল।

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ।

চাটখিল উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম ও সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- চাটখিল সরকারি কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন নয়ন, সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আল হেলাল মোল্লা, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল আলম শিমুল প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X