দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে খুনি হাসিনা ধ্বংস করে গেছে : ড. খন্দকার মারুফ

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ড. খন্দকার মারুফ হোসেন। ছবি : কালবেলা
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ড. খন্দকার মারুফ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন- এই দেশকে আওয়ামী লীগ ও খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। ঘুম, খুন, লুট, মাদক ও হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ধ্বংসস্তূপে রূপ দিয়েছে। আমি বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে দাউদকান্দিসহ আমাদের নির্বাচনী এলাকায় মাদক, চাঁদাবাজ, মাদক, সব অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে একটি শান্তির জনপদ তৈরি করা হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ৮ ফেব্রুয়ারি দাউদকান্দি বালুর মাঠে আওয়ামী নৈরাজ্য ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে জনসভা উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের আমলে দাউদকান্দিতে তাদের দলীয় অন্তর্ঘাতে ১১টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এখনো এর একটি হত্যারও বিচার হয়নি। চাঁদাবাজি, লুট ও সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত করেছিল। এই দলটির শীর্ষ নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা আবার নতুন করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তাদের এ কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা শক্ত হাতে প্রতিহত করে আওয়ামী নৈরাজ্যের জবাব দেব।

সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন মোল্লা, বিআরডিবি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর জাসাস আহ্বায়ক মোল্লা সোহেলসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X