লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই : এ্যানি

লক্ষ্মীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর অনেকেই বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, অনেকেই বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না কেন? পথে ঘাটে কি একটা দল নিষিদ্ধ করা যায়? তারা যে অত্যাচার-নির্যাতন করেছে তাতে হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে। তারপরও একটা নির্বাচন যদি হয়, সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটি আমাদেরও দাবি। এটা আমরা চাই।

তিনি বলেন, এই হাসিনা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অত্যাচার-নির্যাতন ও লুটপাট করেছে। তাহলে হাসিনার বিচার হবে না, ক্ষমা করে দেব? ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না।

তিনি আরও বলেন, আমরা ছাত্র-জনতার আন্দোলনে ছিলাম, জেল খেটেছি। সুতরাং আমাদের নেক্সট টার্গেট এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এই ওয়াদা ও টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন হলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও আমরা এককভাবে দেশ চালাব না। আমরা শুধু বিএনপির জন্য, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করিনি। জনগণের জন্য, দেশের জন্য ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ দিদার হোসেন ও লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ইনসাফ নিয়ে কোরআনের যে ২০ আয়াত প্রতিটি মুসলিমের জানা উচিত

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাতজন নিহত

ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

১০

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১৪

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

১৫

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

১৭

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

১৮

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

১৯

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

২০
X