বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ

বগুড়ার সারিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা
বগুড়ার সারিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কড়িতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু বলেন, ‘কড়িতলা হাটের ইজারা এবং আগামী বুধবার ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার রাত ৮টার দিকে কামালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে তার লোকজনের ওপর হামলা চালায়। তাতে সাতজন আহত হয়।’

রেজাউল করিম ঠান্ডু আরও বলেন, হামলায় আহত ব্যক্তিরা হলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু (৪০), ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপ্ন মিয়া (৪০), বাচ্চু মিয়া (৪৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আলম (৩৫), ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল মিয়া (৩৫), ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন (৪০) এবং ইউনিয়ন যুবদলের সদস্য সুজন মিয়া (৪৫)। আহত ব্যক্তিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টু বলেন, তার লোকজন বাজারে চা পান করছিলেন। এ সময় সভাপতি রেজাউল করিম ঠান্ডুর নেতৃত্বে বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। তাতে আমার পক্ষের ছয়জন আহত হন।

তারা হলেন- কামালপুর কড়িতলা গ্রামের কামাল হোসেন (৩৮), সমসের আলী মণ্ডল (৫৫), গোলাম কিবরিয়া (৩৫), আজাদ মিয়া (৩০), মাজু সরকার (৬০) এবং রৌহাদহ গ্রামের নিয়ামত সোবদুল খাঁ। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘আহতদের মধ্যে সাতজন বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ও চিকিৎসার খোঁজখবর রাখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মিশরের ‘জয়’ কেড়ে নেয়া কে এই বিতর্কিত রেফারি

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

১০

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

১১

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

১২

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ

১৩

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

১৪

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

১৫

মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো

১৬

সেই সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

১৭

জয়ীতা নিয়ে ব্যস্ত অভিনেত্রী জয়ীতা রহমান

১৮

রাজকীয় সম্মাননা অর্জনে কবি-নাট্যকার আবু তাহেরকে সংবর্ধনা

১৯

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

২০
X