লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর জন্য জান্নাত কামনার অভিযোগে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া করার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ নেতা শরীফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শরীফ উপজেলার ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভির সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগ এক জরুরি সভায় শরীফকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে লিখিত সুপারিশ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ছাত্রলীগ নেতা শরীফ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন’ লিখেন। সে সঙ্গে সাঈদীর একটি ছবিও শেয়ার করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু বলেন, ‘দলীয় নীতি ও আদর্শের পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকায় শরীফকে বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করেছি। এ ধরনের কার্যকলাপে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শরীফ হোসেন বলেন, ‘কী জন্য আমাকে বহিষ্কার করেছে, তা জানা নেই। কীভাবে সাঈদীকে নিয়ে আমার আইডিতে পোস্ট হয়েছে তাও আমার জানা নেই।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X