কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক ৪৮

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় ৪০ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় ৮ জনকে আটক করেছে পুলিশ। আটকরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে গত চার দিনে মোট ৩০৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে ৪০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৩, টঙ্গী পশ্চিম থানায় ৪, গাছা থানায় ৫, বাসন থানায় ৭, সদর থানায় ৯, পূবাইল থানায় ৩ জনসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে।

এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে চারদিনে ১৮৮ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে মঙ্গলবার রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করা হয়েছে। আটকরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X