রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ১০ ঘণ্টার তাণ্ডব

রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর। ছবি : কালবেলা
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে দরজা ও জানালা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় সরকারিভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর নির্মাণ করা হয়। আশ্রয়ণ প্রকল্পের বাকি ঘরগুলো কাঞ্চন বিরাবসহ বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে ভাঙচুর চালাতে থাকে। এ সময় দুর্বৃত্তরা সবাইকে বাড়ি থেকে বের দেয়।

রাত থেকে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী ভাঙচুর ও লুটপাট চালায়। পরে খবর পেয়ে বিকাল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, টানা ১০ ঘণ্টা লুটপাট ও ভাঙচুরের পর ২০টি আশ্রয়হীন পরিবারের বসবাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আতঙ্কে মুখ খুলছেন না। হামলা ও লুটপাটের পর প্রকল্পের আশ্রিত লোকজন বেশিরভাগই ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, আমি শুক্রবার সকালের দিকে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। খবর পেয়ে স্থানীয় সেনা ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশ সদস্যদের নিয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখনো মামলা দায়েরের জন্য কাউকে বাদী হিসেবে পাওয়া যায়নি। পুলিশ তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবির গবেষণা / জলবায়ু প্রভাব: উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার, বাবার ব্রেন টিউমার, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১১

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১২

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৩

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৪

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৬

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৮

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

২০
X