দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক

দৌলতখান ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ভোলার দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাবিউর রহমান রাফি, মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে দৌলতখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মুহিদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে সহানুভূতি দেখান তারা। ছাত্রলীগে কোনো যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীর স্থান নেই। এ জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জাতীয় ঘটনা যদি আরও কেউ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব রহমান বলেন, ‘সাংগঠনিক বহির্ভূত কাজ করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১০

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১১

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১২

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৩

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৪

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৫

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৭

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৮

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৯

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

২০
X