বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় পাওয়া গেল ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের রোববারের অভিযানে জব্দ করা হয় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি। ছবি : কালবেলা
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের রোববারের অভিযানে জব্দ করা হয় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি। ছবি : কালবেলা

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ করেছে কোস্টগার্ড।

আজ রোববার (২০ আগস্ট) দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকা থেকে এ শুঁটকি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লিতে হাঙর শুকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে ওই শুঁটকি পল্লিতে অভিযান হয়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যান। পরে শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ করা হয়।

কমান্ডার মাসুদুর রহমান বলেন, ‘জব্দ করা মাছ হাঙর বলে বন বিভাগ আমাদের নিশ্চিত করেছে। সেসব শুঁটকি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বন বিভাগের বিট কর্মকর্তা মহিবুর রহমান বলেন, ‘কোস্টগার্ডের পক্ষ থেকে ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি হস্তান্তর করার পরে তা কেরোসিন দিয়ে নষ্ট করে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত হয়। যার প্রক্রিয়া চলমান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরুস্কৃত করল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১০

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১১

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১২

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৩

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৪

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৬

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৭

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৮

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৯

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

২০
X