কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর খোঁজে ঢাকায় এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী

মো. আশরাফুল ও জিৎ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
মো. আশরাফুল ও জিৎ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আশরাফুল ও জিৎ সরকার। তারা পেশায় অটোরিকশাচালক।

ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সনাতন ধর্মাবলম্বী। তিনি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা চাঁদপুরের মতলবে বাসা ভাড়া নিয়ে থাকতেন। চার মাস ধরে স্বামী কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করছিল না এবং তার ফোন নম্বরও বন্ধ রয়েছে। সম্প্রতি তিনি তার বাবার বাড়িতে চলে যান; কিন্তু মুসলিম ছেলেকে বিয়ে করায় বাড়ির লোকজন তাকে রাখতে চায়নি। এ কারণে স্বামীর খোঁজে তিনি ঢাকায় চলে আসেন।

তিনি জানান, ঢাকায় এসে একটি মাজারে আশ্রয় নিয়েছিলেন। শনিবার রাতে কেরানীগঞ্জে গেলে তিন অটোরিকশাচালক তাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ঘরে নিয়ে যায়। সেখানে আরও একজন ছিল। পরে চারজনে মিলে তাকে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে দেয়। আর বাকি দুজন পালিয়ে যায়। ওই নারী জানান, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আশরাফুল ইসলাম সিয়াম, জিৎ সরকার, মো. লিমন ও মো. ইয়াসিনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্তের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X