চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ‘অবরুদ্ধ’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করেছে একদল শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করেছে একদল শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মো. শরীফ মাহমুদ অপুর অবরুদ্ধ করেছে একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বনানী কমপ্লেক্স সংলগ্ন বাংলাদেশ বেতার ভবনে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয় শিক্ষার্থীরা।

তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী শরীফ মাহমুদকে গ্রেপ্তার করতে হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়। তিনি বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

অবরুদ্ধকারী শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে ডবলমুরিং থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এ ছাড়া জেলা প্রশাসনের একটি টিমও সেখানে পৌঁছেছে বলে জানা গেছে।

জানতে চাইলে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে কয়েকজন শিক্ষার্থী আমাকে ফোন করেছিলেন। তারা বলেছেন, শরীফ মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। তিনি আন্দোলনের বিরোধী ভূমিকায় ছিলেন, এজন্য তাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের থানা থেকে একটি টিম গেছে।ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, সেটা যাচাইবাছাই করা হচ্ছে।’

শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কল করেছিলেন। তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বেতার ভবনে পাঠিয়েছেন। ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। জেলা প্রশাসকের নির্দেশ পেলে আমরা ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X