মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৫:০৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য নিহত

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ। ছবি : সংগৃহীত
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৬) নিহত হয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এ ঘটনায় সদর থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর সদর-৩ আসনের এমপি ছিলেন। এ ছাড়া তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার মৃত আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X