চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সংসদের বাইরে সমস্যার কোনো সমাধান নেই : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে। এর বাইরে কোনো সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ মার্চ) চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে। এমন সরকার গঠনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। অন্যকোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া।

বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এটি সংগ্রাম অব্যাহত থাকবে।

আগামী নির্বাচনে সব কিছুরই সমাধান হতে হবে জানিয়ে আমীর খসরু বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুক্ষীণ সেখানে বিভক্তির সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শ্রমিকদল নেতা নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিকদল সভাপতি এএম নজিমুদ্দিন, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমানসহ প্রমুখ।

চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন হোসেন বলেন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের ক্রান্তি লগ্নে শহীদ জিয়া বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X