হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে টাকা ছিনতাই, আটক ৩

আটক নাজমুল হোসেন ও সিদ্দিক। ছবি : কালবেলা
আটক নাজমুল হোসেন ও সিদ্দিক। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক বিকাশ ব্যবসায়ীকে গলা ছুরি ধরে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় সরকারি আলিমুদ্দিন কলেজের কর্মচারীসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৬ মার্চ) রাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিকাশ ব্যবসায়ী নুরুজ্জামান উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এবং সরকারি আলিমুদ্দিন কলেজ গেটের সামনে বিকাশ ও গলামালের দোকান করেন।

এ ঘটনায় ব্যবসায়ী নুরুজ্জামান হাতীবান্ধা থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন- হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক জামদ্দির ছেলে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক নাজমুল হোসেন (২৭) ও সিংগিমারী এলাকার আমিনুর রহমানের ছেলে সিদ্দিক (২৫) ও মেহেদী হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ ব্যবসায়ী নুরুজ্জামান। পথিমধ্যে ভুট্টাক্ষেতে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের ৫ জন তাকে পথরোধ করে ঘিরে ফেলে। এসময় ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে জিম্মি করে ব্যাগে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে প্রথমে তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুজন ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালানোর সময় ব্যবসায়ীর আত্মচিৎকারে এলাকাবাসী ছিনতাইকারী দুজনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী নবী কালবেলাকে বলেন, এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনার মামলা হয় এবং অভিযান চালিয়ে আমরা আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X