মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে নোঙর করা লঞ্চ আগুনে অঙ্গার

বরিশালের পাতারহাট লঞ্চঘাটে থেমে থাকা লঞ্চে অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
বরিশালের পাতারহাট লঞ্চঘাটে থেমে থাকা লঞ্চে অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে থেমে থাকা একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘এমভি সাইমুন-১’ নামে লঞ্চটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট থেকে বরিশালে যাত্রী পরিবহন করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

লঞ্চের বাবুর্চি জানান, তারা ৭ স্টাফ লঞ্চে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে লঞ্চের দোতালায় মাস্টার ব্রিজ থেকে আগুন দেখে ডাক-চিৎকার দেন। লঞ্চের লস্কর সুমন সরদার বলেন, আগুন দেখে ছোটাছুটি করে নদীতে লাফিয়ে বাঁচেন তারা।

লঞ্চের ইনচার্জ মো. মামুন মাতব্বর বলেন, শবেকদরের নামাজ শেষ করে রাত ১২টার দিকে যার যার কেবিনে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটার দিকে শব্দ শুনতে পাই। লঞ্চের মাস্টার ব্রিজের পিছন থেকে আপার ক্লাসে আগুন ছড়িয়ে পড়তে দেখে আমি চিৎকার এবং চেঁচামেচি করলে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে লঞ্চটি আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।

লঞ্চ মালিকের ছেলে জোবায়ের ইসলাম বলেন, রাত ৩টার সময় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত লঞ্চঘাটে যাই। আগুনে তাদের লঞ্চের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় জিডি করেন তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ বলেন, ৯৯৯ নম্বরে রাত ২.৫৮ মিনিটের সময় কল আসে স্টিমারঘাটে নোঙর করা ‘এমভি সাইমুন-১’ লঞ্চে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাস্টার কেবিনের মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X