টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ঘোড়দৌড় আর গ্রামীণ উৎসবে মাতল টাঙ্গাইলের হাজারও মানুষ

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি : কালবেলা
টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি : কালবেলা

টাঙ্গাইলে ঈদ আনন্দকে আর একটু বাড়িয়ে নিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গ্রামীণ হাড়ি ভাঙা, বালিশ বদল ও সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয়সহ আশপাশের হাজারো মানুষের ঢল নামে। এসময় মিলন মেলায় পরিণত হয়।

সোমবার (৩১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দ্যাইনা ঘোড় দৌড় কমিটি দ্যাইনা সরকার প্রাথমিক বিদ্যালয়ে এ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করে আসছে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ। ঘৌড়া দৌড় ছাড়াও গ্রামীন হাড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া মেয়েদের বালিশ খেলা এবং ছেলেদের সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনেকেই বাড়ির ছাদের উপরে বসে ঈদ উপলক্ষে আয়োজিত এমন প্রতিযোগিতা উপভোগ করেন।

এসব প্রতিযোগিতা উপলক্ষে স্কুল মাঠের আঙ্গিনায় মেলাও বসে। বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দিতে নাগরদোলা ও চকরাসহ শিশুদের জন্য বিভিন্ন মাধ্যম রাইডের ব্যবস্থা ছিল। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানিরা।

দর্শনার্থীরা বলেন, ঈদের দিন এমন আয়োজন বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। এতে আমরা সবাই মুগ্ধ। পরিবার পরিজন দিয়ে আমরা উপভোগ করেছি। প্রতি বছরই এমন আয়োজন অব্যহত থাকার দাবি করছি।

৬৫ বছরের বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই ঘোড়া দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বীসহ সব বয়সের মানুষ উপভোগ করছি।

অরিক নামের এক দর্শনার্থী বলেন, বিনোদনের শ্রেষ্ট মাধ্যম হচ্ছে গ্রামীণ এসব প্রতিযোগিতা। ছেলে-মেয়ে নিয়ে দেখতে এসেছি। দেখে খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।

সানজিদা ও আফরিন নামের দুই শিশু বলেন, বাবা মায়ের সঙ্গে ঘৌড়া দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছি। এতে আমাদের অনেক ভালো লেগেছে।

এ ব্যাপারে সানজিদা করিম কুরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ৮৩ বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্ব পুরষরা এমন আয়োজন করেছেন, এর ধারাবাহিতায় আমরাও এ ধরনের আয়োজন করেছি। এ ধারা অব্যহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল। এসময় তিনি বলেন, ঈদের আনন্দের মাত্রা আরো যোগ করতে এমন আয়োজন প্রসংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যহত থাকবে।

সানজিদা করিম কোরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি, মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন ও সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

আলিঙ্গন দৃশ্য নিয়ে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী, থাকবেন সতর্ক

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১০

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১১

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

১২

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

১৩

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৪

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

১৫

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৬

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

১৭

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

১৮

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

১৯

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

২০
X