বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ

বরগুনা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীদের ব্যানার খুলে নিয়ে যায় বহিরাগতরা। ছবি : কালবেলা
বরগুনা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীদের ব্যানার খুলে নিয়ে যায় বহিরাগতরা। ছবি : কালবেলা

বরগুনা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে। নির্বাচন বাতিলের দাবি তুলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন জেলা প্রশাসক বরাবর। এসময় বহিরাগতরা প্রার্থীদের ব্যানার খুলে নিয়ে যায়।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আদালত চত্বর প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে গিয়ে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে খুনি ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে এবং তারা বরগুনা জেলার আইনজীবীদের একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। বক্তারা অভিযোগ করেন, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বরগুনা আইনজীবী সমিতির নির্বাচন একটি প্রহসন হতে যাচ্ছে এবং বর্তমান নির্বাচন কমিশনের বেশিরভাগ সদস্য হাসিনা সরকারের সমর্থক।

ফ্যাসিস্ট নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন স্থগিত করার জন্য জেলা প্রশাসকের সহায়তা কামনা করে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। এসময় কিছু বিএনপিপন্থি বহিরাগতরা গিয়ে নির্বাচনের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম কালবেলাকে জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X