যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী-সতিনসহ ছেলে পলাতক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

যশোরের চৌগাছা উপজেলায় গৃহবধূকে নিজ ঘরে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পালিয়ে গেছে নিহতের স্বামী-সতিন ও তাদের ছেলে। পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটানো ঘটেছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মশ্মমপুর ঢেঁকিপোতা গ্রামে ঘটনা ঘটেছে।

নিহত রিক্তা বেগম (৪০) চৌগাছা উপজেলা সদরের ঢেঁকিপোতা গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে কৃষক রোকনের সঙ্গে প্রেমের সূত্র ধরে রিক্তা বেগমের বিয়ে হয়। সতীনের সঙ্গে সম্পর্ক ভালো হলেও তার ছেলে বরকত এ বিয়ে মেনে নিতে পারেনি। বুধবার সকালে রোকন ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে গেলে বরকত তার সৎ মা রিক্তা বেগমকে গলা‌কেটে হত্যা করে। রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেলে। এরপর তারা এগিয়ে গিয়ে রিক্তাকে তার ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে রোকন, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১০

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১১

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১২

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৩

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৫

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৬

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৭

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৮

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৯

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

২০
X