ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে ছাদ থেকে ফেলে দিল ৬০ বছরের বৃদ্ধ

ক্ষেতলাল থানার ফটক। ছবি : কালবেলা
ক্ষেতলাল থানার ফটক। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলালে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বিনাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস (৬০) পার্শ্ববর্তী কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে। অভিযুক্তের বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টা মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটির বাবা-মা রাজধানী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করায় তার বৃদ্ধ দাদা-দাদির কাছে থাকতেন শিশুটি। এছাড়া ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস (৬০) গত ১ বছর ধরে উপজেলার বিনাই মধ্যপাড়া গ্রামে এসে কৃষিক্ষেতে দিনমজুরের কাজ করতেন। ওই পাড়ার একটি নির্মাণাধীন বাড়ির সামনে শিশুটিকে একা পেয়ে মুখ চেপে ওই বাড়ির ভেতরে নিয়ে দরজা আটকিয়ে দেয়। প্রতিবেশী আ. গুনির স্ত্রী এমন দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আশপাশের লোকজনকে ডেকে আনে। উৎসুক জনতা দরজায় লাথি মারলে ধর্ষক শিশুটিকে দোতলার ছাদ থেকে ফেলে দেয়। এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে।

ওই বাড়ির মালিক প্রবাসী কাবিলের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রবাসে থাকি। নিজ গ্রামে বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করছি। সেটি আমার স্ত্রী দেখাশোনা করে। বাড়িটি এখনো পুনঃনির্মাণ করতে পারিনি। আজকে আমার স্ত্রীর মারফত ঘটনাটি জানতে পারলাম। আমাদের গ্রামে একজন দিনমজুর কাজ করে। ওই লোকটি বাড়িটি ফাঁকা পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। অপরাধী যেই হোক আমি তার সর্বোচ্চ শাস্তি চাই৷

ক্ষেতলাল থানার ওসি বীরেন্দ্র সিং কালবেলাকে বলেন, ৯৯৯- এ খবর আসে বিনাই গ্রামে একজন শিশুকে ধর্ষণচেষ্টায় একজনকে স্থানীয় জনতা আটক করে রেখেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা অভিযুক্তকে আটক করি ও ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় একজনকে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X