নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীতে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ওয়াহিদুল শেখ নামে এক লাইনম্যান মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদীর পৌর এলাকার চৌয়ালায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল শেখ যশোরের অভয়নগর থানার বরনী গ্রামের মজিবুর শেখের ছেলে। তিনি নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লাইনম্যান ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, সন্ধ্যায় বৃষ্টির পরপর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হাইভোল্টেজ লাইনে সমস্যা দেখা দেয়। এ সময় লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান ওয়াহিদুল শেখ। পরে লাইনে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পর্শ হয়ে ঝুলে পড়েন তিনি। পরে সহকর্মীরা ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, ওয়াহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদ্যুৎস্পর্শে তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। কী কারণে এবং কীভাবে ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১০

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১১

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১২

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৩

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৪

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১৫

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১৬

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৭

আমি কারও জমি দখল করিনি: কাফি

১৮

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

১৯

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

২০
X