গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ৭ যুগলের যৌতুকবিহীন বিয়ে

সামাজিক সচেতনতার লক্ষ্যে ৭ যুগলের যৌতুকবিহীন গণবিবাহ। ছবি : কালবেলা
সামাজিক সচেতনতার লক্ষ্যে ৭ যুগলের যৌতুকবিহীন গণবিবাহ। ছবি : কালবেলা

সামাজিক সচেতনতার লক্ষ্যে ৭ যুগলের যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর রিসোর্টে ‘কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের’ আয়োজনে এ গণবিবাহ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে’ উপজেলায় প্রতি বছর বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এবার তারা গণবিবাহের আয়োজন করে। যৌতুকবিহীন এই বিয়েতে তারা বর ও কনের পোশাকের পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দিয়েছে। এ ছাড়া বর-কনের সংসারের প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম এবং লেপ-তোশক দিয়েছেন আয়োজকরা।

গণবিবাহে বরদের পরনে ছিল পাঞ্জাবি ও পাগড়ি। কনেদের পরনে ছিল লাল বেনারসি শাড়ি। অনুষ্ঠানে রীতি অনুযায়ী খাওয়া-ধাওয়ার আনুষ্ঠানিকতা থেকে শুরু করে সবকিছুই ছিল চোখে পড়ার মতো। দুই পক্ষের পরিবারের লোকজনও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গণবিয়ের অনুষ্ঠানে আসা বর-কনেরা জানান, আলাদা করে বিয়ের অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই তাদের। গরিব হওয়া সত্ত্বেও ধুমধাম করে বিয়ের আয়োজনে খুশি তাদের স্বজনরাও। স্বজনরা বলেন, এমন ধুমধাম করে বিয়ে দিতে পারব তা কল্পনাও করতে পারিনি। এমন সুন্দর পরিবেশে বিয়ে হওয়ায় খুবই আনন্দ লাগছে।

সামাজিক ব্যাধি যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

যৌতুকবিহীন গণবিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান।

কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ চ্যাপ্টার ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আবিদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১০

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১১

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১২

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৩

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৫

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৬

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১৯

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

২০
X