আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিপুরায় গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আম

প্রধানমন্ত্রীর উপহারের আম বুঝে নিচ্ছেন আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রীর উপহারের আম বুঝে নিচ্ছেন আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। ছবি : কালবেলা

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে বাংলাদেশের বিখ্যাত ও সুস্বাদু হিমসাগর আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের ৫০০ কেজি আম পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যটির রাজধানী আগরতলায়।

আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে নেয়া হয়। দুপুর ১টার দিকে স্থানীয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রাজিব উদ্দিন ভুঁইয়া বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করেন। প্রতি কার্টুনে ৫ কেজি করে ১০০টি কার্টুনে করে আসা ৫০০ কেজি আমের সবগুলোই হিমসাগর। পরবর্তীতে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন।

আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ কালবেলাকে বলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটারই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।

এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া ও এএসআই দেওয়ান মুর্শেদুল হক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১০

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১১

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১২

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৪

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৫

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৬

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৭

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৮

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৯

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

২০
X