ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

বাঁ থেকে বড় ভাই মো. রইছ মিয়া ও ছোট ভাই তাহের মিয়া। ছবি : সংগৃহীত
বাঁ থেকে বড় ভাই মো. রইছ মিয়া ও ছোট ভাই তাহের মিয়া। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার কালিপুরে বড় ভাই মো. রইছ মিয়ার মৃত্যুর খবর শুনে ছোট ভাই তাহের মিয়া মারা গেছেন।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রইছ মিয়া ও ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়া মারা যান। নিহত মো. রইছ মিয়া (৭০) ও তাহের মিয়া (৬৫) কালিপুর এলাকার মৃত দুধ মোল্লার ছেলে।

জানা গেছে, সকাল ১০টার দিকে রইছ মিয়া অসুস্থতার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই অসুস্থবোধ করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়াও মারা যান। রইছ মিয়া ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।

মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যু শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। আমার বাবা ও চাচার জানাজা এক সঙ্গে পড়ানো হয়েছে। পরে কালিপুর পুরাতন ঈদগাহ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শাহিন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ মিয়া ও তাহের মিয়া। তারা অনেক ভালো মানুষ ছিলেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৫

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৬

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৭

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৮

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৯

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

২০
X