নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ভোট চাওয়ার মুখ নেই : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা

বিএনপি কী বলে ভোট চাইবে, আওয়ামী লীগ সব দিয়েছে। তাদের (বিএনপির) আমলে তারা দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিএনপির ভোট চাওয়ার মুখ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য এসব বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি আন্দোলনের নামে যে আগুনসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আর প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে।

মন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলেছিলেন, ডিসেম্বরের পর দেশ শেখ হাসিনার কথায় চলবে না, দেশ চলবে খালেদা জিয়ার কথায়। অথচ ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, আগস্ট শেষ হচ্ছে এখনো শেখ হাসিনার কথাতেই দেশ চলছে। আর খালেদা জিয়া আসামি সে জেলখানার ভেতরেই থাকল।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই তারেক জিয়া বিদেশ থেকে ফটর ফটর করে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। সার পাওয়া যায়নি, সেচের জন্য তেল কিংবা বিদ্যুৎ পাওয়া যায়নি। এখনকার পরিস্থিতি আর সে রকম নেই। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সার ও বিদ্যুতের অভাব নেই। কৃষকের জন্য সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা মামলা করে হয়রানি করেনি। বিএনপির নেতাকর্মীরা এখনো মায়ের কোলে আছে।

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। শেখ হাসিনার উপকারভোগী সব দলের সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করেন তারা আরও বেশি সুবিধা পেয়েছেন এ সরকারের আমলে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে সরকার।

নির্বাচন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, চল্লিশাও হয়েছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে।

নৌকা উন্নয়নের মার্কা। নৌকার সরকার ক্ষমতায় ছিল বলে দেশের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের কথা ভুলে গেলে চলবে না। আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান মন্ত্রী।

তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ শহিদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১১

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১২

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৩

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৪

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৫

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৬

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৭

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৮

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৯

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

২০
X