লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ হতে হবে’

নড়াইলের লোহাগড়ায় এনপিপির কার্যালয় উদ্বোধনে দলটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
নড়াইলের লোহাগড়ায় এনপিপির কার্যালয় উদ্বোধনে দলটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আমরা দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে। যারা পালিয়ে যায় তারা আর কখনো ফিরে আসেন না। ফেরার চেষ্টা করলেও এ দেশে তাদের আর কোনো জায়গা দেওয়া হবে না।

শুক্রবার (১৮ এপ্রিল ) সকাল ১০টায় নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলসহ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন অনেক প্রতিযোগিতামূলক হবে। এজন্য এনপিপির প্রতি যেন জনগণের ভালোবাসা বৃদ্ধি পায়, সেসব কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে এবং সেবামূলক কাজ করতে হবে। যেন আমাদের কর্মকাণ্ডের কারণে জনগণ আমাদের ভোট দেয়।

এনপিপির চেয়ারম্যান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নড়াইল-২ আসন থেকে আমাকে মনোনয়ন দিবেন আশা করি। ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে জনগণের কল্যাণে কাজ করতে পারব। এলাকার সব উন্নয়নে নিজেকে শামিল রাখতে পারব।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, লোহাগড়া উপজেলা এনপিপির সিনিয়র সহসভাপতি মোল্যা বদিয়ার রহমান, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, আজগর আলী প্রমুখ। মতবিনিময় সভায় এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১০

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১১

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১২

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৪

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৫

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৬

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৭

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৮

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৯

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

২০
X