সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ

লালমনিরহাটের দহগ্রাম বিওপির সীমান্তে বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ। ছবি : কালবেলা
লালমনিরহাটের দহগ্রাম বিওপির সীমান্তে বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাটি কাটছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় মাটি কাটা বন্ধ করে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত গেছে বিএসএফ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি বা ট্রাক্টরে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজে বাধা ও প্রতিবাদ জানায়।

পরে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি।

এ বিষয়ে বিজিবির রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ। পরে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X