সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০২:০৮ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ছাদে কাপড় আনতে গিয়ে যুবকের মৃত্যু

ছবি : আরাফাত ইসলাম সোহাগ।
ছবি : আরাফাত ইসলাম সোহাগ।

বাসার ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত ইসলাম সোহাগ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা ধোপাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ইসলাম সোহাগ ওই মহল্লার আব্দুল মালেকের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর থানা ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপরিদর্শক মুস্তাকিন আহমেদ জানান, সন্ধ্যার দিকে নিজের একতলা বাসার ছাদে লোহার সিঁড়ি (মই) বেয়ে শুকাতে দেওয়া কাপড় আনতে যান সোহাগ। কাপড় নিয়ে ওই সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, লোহার সিঁড়িটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে থাকায় তারটি লিক করে সিঁড়ি বিদ্যুতায়িত হয়। এ কারণে ওই সিঁড়ি দিয়ে নামার সময় মারা যান আরাফাত ইসলাম সোহাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X