রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, সেই রিকশাচালক গ্রেপ্তার

রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মহানগরীতে এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে মরিচের গুঁড়া ছিটিয়ে এ টাকা ছিনতাই করা হয়।

গ্রেপ্তার মাসুম নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে। সোমবার (২১ এপ্রিল) রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, গত ২০ এপ্রিল সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামাণিকের মাধ্যমে নগদ ১৩ লাখ টাকা পাঠান।

সকাল পৌনে ৯টায় দিলীপ নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছলে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক সে সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তার চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেয়। তখন তিনি একদম কিছুই দেখতে পাচ্ছিলেন না।

একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে আঘাত করে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পড়ে যায়।

তবে ব্যাগে থাকা বাকি ১০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নগরীর বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা হয়।

পরে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। মহানগরজুড়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং থানা ও টহল দলকে সতর্ক করা হয়।

ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত রিকশা এবং চালককে শনাক্ত করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই শরিফুল ইসলাম ও তার টিম সোমবার রাতে অভিযান চালিয়ে আসামি মাসুমকে তার নিজ বাড়ি মান্দা থেকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মাসুম ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে যায়। ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এসআই শরিফুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১০

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১১

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১২

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৩

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৪

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৫

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৬

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

১৮

সড়কে প্রাণ গেল ২ জনের

১৯

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

২০
X