শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর কাছে ওসির ‘ঘুষ চাওয়ার’ অডিও ফাঁস, তদন্ত কমিটি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুরে সেলিম শিকদার নামে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের ঘুষ চাওয়ার একটি অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ‘ঘুষ চাওয়ার’ কথোপকথনের অডিওটির ফরেনসিক যাচাই করবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত রোববার (২০ এপ্রিল) রাত থেকে কথোপকথনের এ অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২২ এপ্রিল) গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁস হওয়া ৪ মিনিট ৫৮ সেকেন্ডের ওই অডিও কথোপকথনে টেলিফোনের অপর প্রান্তে গাজীপুরের শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডলকে বলতে শোনা গেছে, তিনি স্থানীয় একজনের মধ্যস্থতায় সেলিম সিকদারকে কারখানা থেকে ঝুট বের করতে সহযোগিতা করছেন। স্থানীয় ওই ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাক দিলে বিনা বাধায় ঝুট বের করে নিয়ে যেতে পারবেন বলে ওসি সেলিম সিকদারকে নিশ্চয়তা দিচ্ছেন।

অডিওর এক পর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, তোর নানা আমাকে দেখে না কেন? আমি এত কিছু করতেছি, চাপ নিতেছি। তোর নানাকে বলে আমাকে লাখ পাঁচেক টাকা দিস। অডিওর অন্য অংশে সেলিম সিকদারের কাছে ওসিকে ফুলহাতা গেঞ্জি চাইতে শোনা গেছে।

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ওসির বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনা জানতে ইতোমধ্যে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান কাজ হবে রেকর্ডটি যাচাই করা। ওই অডিও রেকর্ডটি ফরেনসিক যাচাই করা হবে।

তিনি আরও বলেন, অডিও রেকর্ডটি নিশ্চিত হলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি অভিযোগকারীর সঙ্গেও কথা বলব। আমরা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই। তবে তদন্ত কমিটিতে থাকা তদন্ত কর্মকর্তার নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।

গাজীপুরের শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল দাবি করেছেন, তিনি এ ধরনের কথা বলেননি। তার কণ্ঠ সম্পাদনা করে ছড়ানো হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X