নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা গ্রেপ্তার, থানার সামনে অনুসারীরা দিলেন বিএনপির স্লোগান

নবীগঞ্জ থানার সামনে বিএনপি দলীয় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় যুবলীগ নেতার অনুসারীদের। ইনসেটে মো. নানু মিয়া। ছবি : কালবেলা
নবীগঞ্জ থানার সামনে বিএনপি দলীয় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় যুবলীগ নেতার অনুসারীদের। ইনসেটে মো. নানু মিয়া। ছবি : কালবেলা

নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. নানু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে যুবলীগ নেতা নানুর গ্রেপ্তারের খবরে তার অনুসারী ২৫-৩০ যুবক নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে বিএনপি দলীয় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা নানুর মুক্তির দাবিও জানান।

গ্রেপ্তার নানু মিয়া নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সদস্য এবং উপজেলা তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতালের দিন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে নাশকতার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলার তদন্তে নানুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও নানুর বিরুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তার প্রভাবেই শহরে বিভিন্ন জায়গায় ছিনতাই, হয়রানি, এমনকি হত্যাকাণ্ড ঘটেছে। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্র তাহসিনকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হত্যার পেছনেও নানুর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ উঠে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নাশকতার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নানু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১০

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১১

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১২

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

১৩

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১৪

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৭

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৮

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৯

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

২০
X