ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয়। ছবি : কালবেলা
ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয়কে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয় কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার ছেলে।

রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবের চিহ্নিত ছিনতাই স্পট কবরস্থান রোড এলাকা। ইতোমধ্যে এ রোডে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রী ও জনসাধারণের একাধিক অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রেলওয়ে থানা পুলিশ কবরস্থান রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মধ্যরাতে কবরস্থান রোড এলাকা থেকে রাকিবকে ধারালো অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ কালবেলাকে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে কবরস্থান এলাকায় ছিনতাই ও দস্যুতা করার প্রস্তুতিকালে অত্যাধুনিক চাকুসহ রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছে সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১০

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১১

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১২

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৩

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৪

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৫

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৬

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৭

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৮

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

১৯

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

২০
X